ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষ্যে গাজীপুরে বিএনপির বর্ণ‍াঢ‍্য র‍্যালি
মাহাবুব হোসেন, গাজীপুর
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 4:55 PM

বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষ্যে গাজীপুরে বিএনপির বর্ণ‍াঢ‍্য র‍্যালি

বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষ্যে গাজীপুরে বিএনপির বর্ণ‍াঢ‍্য র‍্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে গাজীপুর সদরে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ গেইট থেকে মেম্বারবাড়ি পর্যন্ত র‌্যালিটি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন রিজভী।

এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মুজিবুর রহমান,মিজানুর রহমান প্রধান,কাজী শহিদুল্লাহ,ফজলুল হক মুসল্লী,আবুল বাসার,নুরুল আমিন মাস্টার,তোফাজ্জল শেখ, সাবেক ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফখরুল প্রধান, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া,সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আসাদুজ্জামান হারুন,সদর উপজেলা জাসাসের আহবায়ক মুকুল মিয়া,সদস‍্য সচিব জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের সভাপতি সোহাগ,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর শিকদার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status