|
সাতক্ষীরায় সুজন এর জেলা কমিটি গঠন
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
|
![]() পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক অনুষ্ঠানে বক্তব্য দেন, সুজনের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাবেক সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ভারতেশ্বরী বিশ্বাস, আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, এড. সেলিনা আক্তার শেলী, রোকনুজ্জামান, সাংবাদিক আহসানুর রহমান রাজিব, সলুদা বেগম প্রমূখ। সভায় আগামী দুই মাসের মধ্যে যুবকদের নিয়ে সুজন বন্ধুর জেলা ও উপজেলা কমিটি গঠন, ডিসেম্বর মাসের মধ্যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও মতবিনিময়, সদস্য সংগ্রহ, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ক্যাম্পেইন করা, তিন মাস পর পর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদি কর্মসুচি পালন করাসহ ১১ নভেম্বর সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
