ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মানবজাতির অন্বেষণের সর্বশ্রেষ্ঠ কীর্তি: ৫০ বছর পর এক আলোক-দিন দূরত্বে ভয়েজার ১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2026, 12:46 PM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানব ইতিহাসের অন্বেষণের সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছে নাসার যমজ মহাকাশযান ভয়েজার। ১৯৭৭ সালে মাত্র ৫ বছরের মিশনের জন্য উৎক্ষেপিত হলেও, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মহাবিশ্বের অজানা রহস্যের উন্মোচন করে চলেছে এই মহাকাশযান দুটি।

চলতি বছরের নভেম্বর মাসে এক অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ভয়েজার ১। মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ২৬ বিলিয়ন কিলোমিটার বা ১ আলোক-দিন (আলো একদিনে যে দূরত্ব অতিক্রম করে) দূরত্বে পৌঁছাবে। মানবনির্মিত অন্য কোনো বস্তু এর আগে এত দূর যেতে পারেনি।

কম্পিউটারের মেমরি সাধারণ গাড়ির চাবির সমান!

আজকের আধুনিক প্রযুক্তির তুলনায় ভয়েজারের প্রযুক্তি অত্যন্ত আদিম। এই মিশনের বর্তমান প্রকল্প বিজ্ঞানী ডক্টর লিন্ডা স্পিলকার জানান, বর্তমানে আমরা গাড়ির লক খোলার জন্য যে চাবি বা কি ফব ব্যবহার করি, সেটির মেমরি আর ভয়েজারের কম্পিউটারের মেমরি প্রায় সমান।এমন সাধারণ প্রযুক্তি নিয়ে অর্ধশতাব্দী ধরে সচল থাকা বিজ্ঞানীদের কাছে এক অবিশ্বাস্য বিস্ময়।

সৌরজগতের ধারণা বদলে দেওয়া গ্র্যান্ড ট্যুর

১৯৭০-এর দশকে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের বিরল সারিবদ্ধ অবস্থানের ওপর ভিত্তি করে বিজ্ঞানীদের পরিকল্পিত গ্র্যান্ড ট্যুর-এর অংশ হিসেবে ভয়েজার ১ ও ২ পাঠানো হয়েছিল।

আইও-তে আগ্নেয়গিরি: ভয়েজার ১ প্রথম বৃহস্পতির উপগ্রহ আইও-তে পৃথিবীর বাইরে সক্রিয় আগ্নেয়গিরি আবিষ্কার করে।
পেল ব্লু ডট : ১৯৯০ সালে নেপচুন অতিক্রম করার পর বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানের অনুরোধে পৃথিবীর একটি ছবি তোলে ভয়েজার ১, যেখানে বিশাল মহাবিশ্বের মাঝে আমাদের পৃথিবীকে একটি ছোট্ট নীলচে বিন্দুর মতো দেখায়।

আন্তঃনাক্ষত্রিক মহাকাশে যাত্রা এবং গোল্ডেন রেকর্ড

২০১২ সালে ভয়েজার ১ এবং তার ছয় বছর পর ভয়েজার ২ আমাদের সৌরজগতের সীমানা (হেলিওস্ফিয়ার) পেরিয়ে প্রবেশ করেছে সম্পূর্ণ অজানা আন্তঃনাক্ষত্রিক মহাকাশে ।

যদি কখনো কোনো ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণী এই মহাকাশযানের সন্ধান পায়, তাদের উদ্দেশ্যে এতে জুড়ে দেওয়া হয়েছে একটি ৩০ সেন্টিমিটার ব্যাসের সোনার প্রলেপ দেওয়া ডিস্ক । এই ডিস্কে পৃথিবীর ৫৫টি ভাষার শুভেচ্ছা বার্তা, ১১৫টি ছবি এবং প্রকৃতির নানাবিধ শব্দ ধারণ করা আছে, যা মানবজাতির অস্তিত্বের জানান দেবে শতকোটি বছর ধরে।

নাসার অনুমান, অন্তত ২০৩০-এর দশক পর্যন্ত ভয়েজারের বিজ্ঞান যন্ত্রগুলো সচল রাখা সম্ভব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status