|
কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী ও স্ত্রীর মৃত্যু ২ জন আহত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী ও স্ত্রীর মৃত্যু ২ জন আহত ঘটনাটি ঘটেছে গতকাল ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এঘটনায় ৩ সন্তান বেঁচে গেলেও জাকির হোসেন (৪) নামের ১ সন্তান ও প্রতিবেশি বাদশা মিয়া (৫৫) নামের ১ ব্যক্তি আহত হয়েছে।এদের মধ্যে বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বজ্রপাতে মৃত্যু স্বামী ও স্ত্রীকে তাদেরপারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজেদের ঘরে স্বামী ও স্ত্রী রান্না করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তাদের ছেলে জাকির হোসেন এবং প্রতিবেশী বাদশা মিয়া গুরুতর আহত হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। তাদের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ৪ সন্তানকে এতিম করে বজ্রপাতে মা-বাবার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উলিপুর থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, তদন্ত শেষে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বজ্রপাতে মারা যাওয়া স্বামী-স্ত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
