ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
জনবল সংকটে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা সেবা ব্যাহত
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 4:02 PM

জনবল সংকটে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা সেবা ব্যাহত

জনবল সংকটে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা সেবা ব্যাহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫০ শয্যার হাসপাতালে  চিকিৎসক ও  কর্মচারী  সংকটে চিকিৎসা  সেবা ব্যাহত  হচ্ছে বলে জানা গেছে । বিগত সময়ে  চিকিৎসা সেবা ও ব্যবস্হাপনায় দেশ সেরা সাফল্যের স্বীকৃতি পেলেও  বর্তমানে অপ্রতুল জনবল নিয়ে  হাসপাতালটি পরিচালনা ও চিকিৎসা সেবায় চাপে রয়েছেন  কর্তৃপক্ষ । কাম্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী । তবে 
 চিকিৎসক ও কর্মচারী  সংকটের বিষয়টি মাথায় নিয়েও রোগীদর কাংখিত সেবা প্রদানে যথাসাধ্য  কাজ করছেন বলে জানান উপজলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল। 

প্রায় আড়াই লক্ষ জনসংখ্যা অধ্যুষিত উপজেলাটিতে  ১৯৭৩ সালে শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মহিপুর গ্রামের ১১ একর ১৬ শতক জায়গার উপর  ৫০ শয্যা বিশিষ্ট উপজলা স্বাস্থ্য  কমপ্লেক্স অবস্হিত।  জানা গেছে, হাসপাতালটিতে মোট ১৭৮ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র  ১০৫ জন । শুন্য পদের সংখ্যা ৭৩ জন । এর মধ্যে  সিনিয়র,  জুনিয়র ডাক্তার ও কনসালটেন্ট পদ মোট ২৯ জনের স্হলে বর্তমানে কর্মরত রয়েছেন ১২  জন। নার্স ও মিডওয়াইফ পদে ৪০ জনের স্হলে রয়েছেন  ৩৯ জন । অন্যান্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ১০৯ জনের স্হলে রয়েছেন ৫৪ জন।

উপজলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল বলেন, অনেক প্রতিকুলতার মধ্যেও  আমরা প্রতিদিন আউটডোরে ৩ শত থেকে ৪ শত রোগী দেখছি । এছাড়া  বিভিন্ন ওয়ার্ডে প্রায় সময়  ৫০ জনের স্হলে  ৭০/৮০ জন অনেক সময় ১ শর অধিক রোগী ভর্তি থাকে ।   হাসপাতালে  বিভিন্ন ছোট অপারেশন ছাড়াও প্রতি  মাসে   কয়েকটি  সিজার অপারেশন করা হচ্ছে । এদের জন্য পোস্ট অপারেটিভ কক্ষেরও ব্যবস্হা করা হয়েছে। তিনি জানান  ডাক্তার  সংকট হওয়ার কারনে  স্বল্প সংকট কর্মরত ডাক্তারগণ অতিরিক্ত ডিউটি করছেন। এতে করে অনেক ডাক্তার অসুস্থও হয়ে পড়েন ।  
তিনি আরও বলেন, অনেক সীমাবদ্ধতার মাঝেও আমরা সর্বোচ্চ সেবা দেবার চেষ্টা করছি ।  ডাক্তার সংকট থাকায়  প্রশাসনিক কাজের পাশাপাশি  আমি নিজেও নিয়মিত ওয়ার্ডে ও অফিসে রোগী দেখি । তবে জনবল সংকটের কারনে একমাত্র ইসিজি ছাড়া  সার্বক্ষণিক ভাবে অন্যান্য  পরীক্ষা নিরীক্ষা সম্ভব  হচ্ছে না । এছাড়া পরীক্ষার জন্য রিয়েজেন্ট ও এক্সরে ফিল্মের সংকট রয়েছে । আল্ট্রাসাউন্ড  বিশেষজ্ঞ না থাকায়  এধরণের রোগীদের পরীক্ষাও যথাযথ ভাবে করা সম্ভব  হচ্ছে না । তবে চিকিৎসক ও কর্মচারী  সংকটের বিষয়টি  সংশ্লিস্ট উর্ধতন মহলকে  অবগত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status