পঞ্চগড়ে উৎসব মুখর পরিবেশে চেম্বার অব কমার্সের নির্বাচনে চলছে ভোটগ্রহন
পঞ্চগড়ে উৎসব মুখর পরিবেশে চেম্বার অব কমার্সের ২০২৫-২৬ এর দ্বি বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ০৯ টা হতে ভোট গ্রহন শুরু হয়েছে শেষ হবে বিকাল ৫ টায় । দুপুর ১২ টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট জমা পড়েছে । প্রার্থীরা আনন্দ ও উদ্দীপনার মধ্যে ভোট দিচ্ছে। পঞ্চগড়ের ব্যবসায়ী সমাজের বৃহত্তর এ সংগঠনটির নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে বলে আশা করেন পঞ্চগড় বাসী ।
এবারের নির্বাচনে প্রধানত ২ টি প্যানেলে বিভক্ত হয়ে প্রার্থীরা ঐক্যজোটের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহন করছেন। প্রথমত চেম্বারের সাবেক সভাপতি শরিফ হোসেনের নেতৃত্বে মোট ১৭ জন প্রার্থী যথাক্রমে রেজাউল করিম রেজা, খলিলুর রহমান, আব্দুস সামাদ পুলক, আবু হিরণ, আবু দাউদ প্রধান, মোজাহার আলী, একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, শাহাদাত হোসেন রন্জু , শফিউজ্জামান রুবেল পাটোয়ারী, মাহফুজুর রহমান বাবু, নুরুজ্জামান বাবু, নুর জামাল, সোহেল রানা মানিক, আবুল কালাম আজাদ হাবু, কবিরুল ইসলাম কবির, আলী আহসান প্রধান নাহিদ একত্রে ঐক্যতার ভিত্তিতে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে প্যানেল গঠন করেন।
অন্যদিকে এটিএম কামরুজ্জামান শাহানশাহ এর নেতৃত্বে মোট ১১ সদস্য যথাক্রমে আনোয়ার হোসেন, রাওজুল কারিম, ইউনুস শেখ, হারুনউর রশিদ বাবু, খালেকুজ্জামান বকুল, হায়াতুন আলম, মাহবুবুল আলম মন্টু, আব্দুল কাদের মাসুম, রায়হানুল আলম প্রধান রিয়েল, সায়েদুল হাসান প্রধান সবুজ ঐক্যতার ভিত্তিতে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে প্যানেল গঠন করেন।
মোট ১ হাজার ২০ জন ভোটার পছন্দের ১৭ জন পরিচালকে ভোট দিয়ে প্যানেল গঠিত করবেন। অতঃপর ১৭ জন পরিচালক নিবার্চিত হওয়ার পর নিজেদের মধ্যে অভ্যন্তরীন ভোট দিয়ে একজন সভাপতি, একজন সিনিয়র সহ সভাপতি, দুই জন সহ-সভাপতি, একজন ট্রেজারার ও ১২ জন পরিচালক গঠন করবেন।
পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন ২০২৪-২৬ সালের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন সকাল থেকে উৎসব মুখর পবিবেশ ভোট গ্রহন চলছে। শহরের প্রার্থীরা এখন ভোট দিচ্ছে বেলা বাড়ার সাথে সাথে জেলার ৫ টি উপজেলা থেকে প্রার্থীরা আসতে শুরু করেছে। একটি সফল ও গ্রহনযোগ্য নির্বাচন হবে।
যেহেতু আজকের নির্বাচনে ১৭ জন পরিচালক নির্বাচিত হবেন। এবং এরপর নির্বাচিতদের মধ্যে অভ্যন্তরীন নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক কমিটি গঠিত হবে সেক্ষেত্রে কি নির্বাচন কমিশন হস্তক্ষেপ করবে ? এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের আপিল বিভাগের প্রধান এ্যাডে আইবুল আলম আঙ্গুর বলেন নির্বাচন সচ্ছ হলে পাশাপাশি নির্বাচিতদের মধ্যে কোন দন্দ না থাকলে নির্বাচিতদের নিয়ে গঠিত সাংগঠনিক কাঠামোতে নির্বাচন কমিশনের আপিল বিভাগ কোন হস্তক্ষেপ করবে না। তিনি আরও বলেন এই নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আয়োজিত নির্বাচনের উৎকৃষ্ট উদাহারণ।