ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শেরপুরের নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মো:কায়সার উদ্দিন, শেরপুর
প্রকাশ: Thursday, 28 November, 2024, 12:00 PM

শেরপুরের নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উপজেলা প্রশাসন, নকলা, শেরপুর এর আয়োজনে বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নকলা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
নকলা উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এর সভাপতিত্বে উক্ত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিযার মোরসালিন মেহেদি, নকলা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, বিএডিসি এর উপ-পরিচালক মিজানুর রহমান প্রমুখ। সভায় বক্তরা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন এবং উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা কামনা করা হয়।  সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় মিডিয়া প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status