ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রাম্প ঘোষিত প্রশাসনের বেশ কয়েকজনকে বোমা হামলার হুমকি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2024, 11:47 AM
সর্বশেষ আপডেট: Thursday, 28 November, 2024, 11:52 AM

ট্রাম্প ঘোষিত প্রশাসনের বেশ কয়েকজনকে বোমা হামলার হুমকি

ট্রাম্প ঘোষিত প্রশাসনের বেশ কয়েকজনকে বোমা হামলার হুমকি

এবার বোমা হামলার হুমকি পেলেন ট্রাম্প ঘোষিত প্রশাসনের বেশ কয়েকজন মন্ত্রী। হুমকি পাওয়াদের তালিকায় তার হোয়াইট হাউস দলের একাধিক সদস্যও আছেন।
ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত ৯ জনকে হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, তারা বেশকিছু বোমা হামলার হুমকি এবং এ সংক্রান্ত ভুয়া ফোনকলের তথ্য পেয়েছে। লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল। মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার এসব হুমকি দেওয়া হয়। হুমকির বিষয়টি তদন্ত করছে পুলিশ।

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতিসংক্রান্ত (ট্রানজিশন) দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত বলেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন।

ক্যারোলিন আরও বলেন, বেশ কয়েকজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনপ্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়েছে।
তবে এফবিআই ও ক্যারোলিন লেভিত বোমা হামলার হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া নিউইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের পারিবারিক বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

এক এক্স বার্তায় হুমকি পাওয়ার বিষয়টি জানান ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, পুলিশের এক কর্মকর্তা গতকাল সকালে তাঁর বাড়িতে এসেছিলেন। সে সময় তার সাত সন্তান বাড়িতে ঘুমিয়েছিলেন। তারা তাকে পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া লি জেলডিন তার বাড়িতে ‘পাইপ বোমা হামলার’ হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, হুমকির সঙ্গে ফিলিস্তিনপন্থী বার্তাও জুড়ে দেওয়া হয়েছে।

লি জেলডিন বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা হুমকি পাওয়ার সময় বাড়িতে ছিলেন না। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুমকির ঘটনাগুলো প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status