জীবননগরে সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা
আবু বকর সিদ্দিক, জীবননগর
প্রকাশ: Monday, 19 August, 2024, 7:47 PM
জীবননগরে সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা
চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর শাখার নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।গতকাল সোমবার (১৯আগষ্ট) জীবননগর উপজেলার থ্রি স্টার রেস্টুরেন্টের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলার নায়বে আমীর মাওলানা সাজেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত এর আমীর জনাব মো:রুহুল আমীন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জনাব রুহুল আমীন বলেন,প্রায় ১৬ বছর পর আজ মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে জনমানুষের কল্যানে কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন, সরকার পতনের পরপরই কিছু অনাকাংখিত, অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এ ধরণের অনাকাংখিত ঘটনা প্রতিরোধে জামায়াতের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। পরাজিত দলের একটি পক্ষ ফায়দা লুটার জন্য এলাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। তাদের এমন অপতৎপরতা রোধে সবাইকে সতর্ক থাকবে হবে। জামায়াতের নেতা কর্মীরা দেশকে ভালবাসে, দেশের মানুষকে ভালবাসে।
উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সম্প্রদায়ের লোকজনের উপর যাতে কোন প্রকার হামলা করতে না পারে এবং ধর্মীয় উপসনালয়ে হামলা করতে না পারে সে জন্য জীবননগর জামায়াতের কর্মীরা সতর্ক রয়েছে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত এর সেক্রেটারি জনাব মো আসাদুজ্জামান ও সহকারী সেক্রেটারী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। জেলা শুরা সদস্য জনাব মাওলানা মহীউদ্দীন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিটের সাংবাদিকবৃন্দ।
শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াত নেতৃবৃন্দ।