ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে লরি চাপায় ব্যবসায়ী নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 August, 2024, 7:32 PM

গাজীপুরে লরি চাপায় ব্যবসায়ী নিহত

গাজীপুরে লরি চাপায় ব্যবসায়ী নিহত

গাজীপুর হতে কিশোরগঞ্জ বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল চালক এক ব্যবসায়ী রডবাহী লরি চাপায় নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) মহানগরীর গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম- মেহেদী হাসান লিখন (২৫)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের আব্দুল জব্বারের ছেলে। লিখন ফার্নিচারের ব্যবসা করতেন।

জিএমপি’র বাসন থানার এসআই দুলাল ও স্থানীয়রা জানান, সোমবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখান এলাকা থেকে লিখন তার নয় বন্ধুসহ ৫টি মোটরসাইকেল যোগে বেড়াতে কিশোরগঞ্জ জেলার মিঠামইনের উদ্দেশ্যে রওনা হয়। পথে চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় পৌছলে ভ্রমণসঙ্গীদের থেকে পিছিয়ে পড়লে লিখন ভুল পথে গিয়ে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় পৌছে। এসময় রডবাহী একটি লরি মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে গুরুতর আহত হন লিখন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status