ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহেশখালীতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই
ইসমাইল ইমন,চট্টগ্রাম
প্রকাশ: Monday, 19 February, 2024, 12:35 AM

মহেশখালীতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই

মহেশখালীতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৮ ই ফেব্রুয়ারি)  দুপুর ৩টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকার মৃত ছৈয়দুর রহমানের পুত্র আমানুল করিমের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ব্যর্থ হয়ে মহেশখালী ফায়ার সার্ভিস ষ্টেশনে ফোন দিলে দ্রুত এগিয়ে আসলেও সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় গাড়ি প্রবেশ করতে না পারায় , দীর্ঘ পাইপ লাইনের পানি সরবরাহের মাধ্যমে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসলেও বসতঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

বাড়ির মালিক আমানুল করিম জানান, রোববার দুপুর ৩টার দিকে হঠাৎ তার ঘরের টিনের চালে আগুন দেখতে পান পরিবারের লোকজন মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা সকল আসবাবপত্র। পুড়ে যাওয়া, স্বর্ন, নগদ টাকা আসবাবপত্রের আনুমানিক মূল্য ৮/৯ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি মেম্বার নুরুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং
সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status