ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রাম সদরে বাল্য বিবাহ বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 19 February, 2024, 12:37 AM

কুড়িগ্রাম সদরে বাল্য বিবাহ বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদরে বাল্য বিবাহ বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদরে বাল্যবিয়ে বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলার এম.এ সাত্তার স্কুল প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এম.এ সাত্তার স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পৌরসভার ৫নং কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও মিনহাজুল ইসলাম এবং এম.এ সাত্তার স্কুলের সহকারী শিক্ষক নুরুন্নবী সরদার, সুলতান আলী, শফিকুল ইসলাম, মোর্শেদা খাতুন, আখতারা সরকার, রেজিকা বেগম ও ব্যবসায়ীদের মধ্যে নুরআলমসহ প্রমূখ।

 উক্ত সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status