|
কুড়িগ্রামে এপার ওপার দুই বাংলার প্রখ্যাত কবি সাম্য রাইয়ানের ৩০তম জন্মদিন পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে এপার ওপার দুই বাংলার প্রখ্যাত কবি সাম্য রাইয়ানের ৩০তম জন্মদিন পালিত কুড়িগ্রামের প্রায় শতাধিক কবি-সাহিত্যিকের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে কবি সাম্য রাইয়ানের এ জন্মদিন পালন করা হয়। আয়োজনে উপস্থিত কবি ও আবৃত্তিশিল্পীগণ কবি সাম্য রাইয়ানের কবিতাপাঠ ও আলোচনা করেন৷ কুড়িগ্রাম সাহিত্যসভা, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ, সাহিত্যপত্র মহাকাল সম্পাদক আহম্মেদুল কবির, শ্বেতপত্র সম্পাদক মোকলেছুর রহমান, স্টুডেন্ট ম্যাগাজিন হিজিবিজি সম্পাদক রাজ্য জ্যোতি, অন্যান্যদের মধ্যে ছাত্র ইউনিয়ন সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, ক্রিয়েটিভ ডিজাইনার জাকির ইমরান, ফটোগ্রাফার আরিফ রায়হান, তরুণ কবি তারেক বিন মজলিস তারা, তরুণ সঙ্গীতশিল্পী সান্নিধ্য বর্মা স্বরুপ, তরুণ সংগঠক সাদিকুর রহমান, আব্দুর রহমান সাব্বির, নিলয় কুমার দাস, তাজবীর আহমেদ মুগ্ধের আয়োজনে কেক কেটে, মিষ্টি বিতরণ, ফানুস উড়ানো এবং শেষে বিরিয়ানি ভোজের মধ্য দিয়ে জন্মানুষ্ঠান শেষ করা হয়। উল্লেখ্য, কবি সাম্য রাইয়ান বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন৷ প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হলো, বিগত রাইফেলের প্রতি সমবেদনা, হলুদ পাহাড়, লোকাল ট্রেনের জার্নাল, চোখের ভেতরে হামিংবার্ড, হালকা রোদের দুপুর, লিখিত রাত্রি ইত্যাদি৷ তাঁকে নিয়ে ইতোমধ্যে আমেরিকা থেকে ‘মনমানচিত্র’, ভারত থেকে ‘এবং পত্রিকা’, বাংলাদেশের ‘নিসর্গ’, ভারতের ‘তারারা’ পত্রিকা বিশেষ সংখ্যা প্রকাশ করেছে৷
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
