|
যশোরে যবিপ্রবির বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত ১, আহত ১
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে যবিপ্রবির বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত ১, আহত ১ আহত খোকন একই গ্রামের বাসিন্দা এবং খায়রুল ইসলামের ছেলে।পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাফিজুর রহমান ও খোকন একটি মোটরভ্যানে করে যশোরের দিকে আসছিলেন। ভ্যানটি আব্দুলপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানে থাকা দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত খোকনের অবস্থা আশঙ্কা জনক। তাকে হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাসটি আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
