ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
শফিক ইসলাম, মহালছড়ি
প্রকাশ: Sunday, 13 September, 2026, 8:05 PM

মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

পাহাড়ি-বাঙালি যুবকদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।

মহালছড়ি জোনের জেএসও ক্যাপ্টেন তাহমিদ সামিন    এই সমাপনী অনুষ্ঠানের  সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাবির-আল আসিফ, পিএসসি।

প্রথম ব্যাচের এ ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে পাহাড়ি-বাঙালি ২৫ জন যুবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ধারণা, ত্রুটি শনাক্তকরণ, মেরামত ও ব্যবহারিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ ধরনের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী,সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা এ ধরনের কারিগরি প্রশিক্ষণের আয়োজন করায় মহালছড়ি জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহালছড়ি জোনের উদ্যোগে এ আত্ম-কর্মসংস্থান মূলক প্রশিক্ষণ চলমান থাকবে বলে জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status