ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
পাইকগাছায় ইজিবাইক চালককে মারধরে সড়ক অবরোধ: বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Sunday, 13 September, 2026, 8:07 PM

পাইকগাছায় ইজিবাইক চালককে মারধরে সড়ক অবরোধ: বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

পাইকগাছায় ইজিবাইক চালককে মারধরে সড়ক অবরোধ: বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

খুলনার পাইকগাছায় ইজিবাইক চালককে মারধরের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে পৌরসদরের প্রধান সড়ক অবরোধ করেন ইজিবাইক চালকরা। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলা সদরে। উপস্থিত ইজিবাইক চালক আলামিন জানান, উপজেলার সোলাদানা ইউনিয়ন রুটে চলাচলকারী ইজিবাইকগুলো আদালত ও গার্লস স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় যাত্রীদের স্কুলের পাশে নামিয়ে দেয়। এ নিয়ে সরল এলাকার রুবেল নামে এক ব্যক্তির সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের বাকবিতণ্ডা হয়।

শনিবার দুপুর ২টার দিকে রুবেল ১৫-১৬ জনের একটি দল নিয়ে সোলাদানা রুটের ইজিবাইক চালক রুবেল গাজী, কারিজুল গাজী ও শফিকুল ইসলামকে মারধর করেন বলে অভিযোগ করেন চালকরা।

এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে ইজিবাইক চালকরা পৌরসদরের পুরাতন পরিবহন কাউন্টার মোড়ে ইজিবাইক রেখে সড়ক অবরোধ করেন। এতে প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু বিচারের বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status