ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দেশের উন্নয়নের স্বার্থে ভোট দিতে হবে : বানিজ্য মন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 31 December, 2023, 3:11 AM
সর্বশেষ আপডেট: Sunday, 31 December, 2023, 3:13 AM

দেশের উন্নয়নের স্বার্থে ভোট দিতে হবে : বানিজ্য মন্ত্রী

দেশের উন্নয়নের স্বার্থে ভোট দিতে হবে : বানিজ্য মন্ত্রী

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, কারো প্ররোচনায় ভোট দান থেকে বিরত থাকবেন না। দেশের উন্নয়নের স্বার্থে ৭ জানুয়ারি সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন। শেখ হাসিনা এ দেশের উন্নয়ন করে দেশকে অনেক দুর এগিয়ে নিয়ে গেছেন। বিএনপি- জামাত অনেক কথা বলতে পারে। তারা কখনো দেশের মঙ্গল চায়না।  
যে টুকু উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলেই হয়েছে। তাই আরেকবার ভোট দিয়ে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী বানাবেন। 

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি আরো বলেন, এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়ন চাইলে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের সরকার কে ক্ষমতায় আনতে হবে। আপনাদের  সন্তান কে মাদকের হাত থেকে রক্ষার জন্য খেলাধুলার বিকল্প নেই। যারা এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে তাদের তিনি ধন্যবাদ জানান।

শনিবার বিকালে বাংলাদেশ  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শহীদ বাগ ইউনিয়ন শাখা আয়োজিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ শেষে  এমন মন্তব্য করেন বানিজ্য মন্ত্রী টিপু মুনসি। 

কাউনিয়ার শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে 
অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুম আলী,কৃষক লীগের সদস্য মোঃ মনজুদার রহমান, উপজেলা ছাত্র লীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী যুগ্ন আহবায়ক জামিল হোসাইন প্রমূখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শহীদ বাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রেজাউল করিম স্বপন নেতাকর্মী বৃন্দ।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status