ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
গলাচিপায় কার্টুনের ভিতরে নবজাতকের মরদেহ উদ্ধার
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 1:42 PM

গলাচিপায় কার্টুনের ভিতরে নবজাতকের মরদেহ উদ্ধার

গলাচিপায় কার্টুনের ভিতরে নবজাতকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপার বাদুরা বাজার এলাকায় কার্টুনের ভেতর থেকে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। 

সোমবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার আমখোলার বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকার আকন বাড়ির সামনে স্থানীয়রা একটি কার্টুন পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে কার্টুনটি খুলে এর ভেতরে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ দেখতে পায়।

 এরপরে স্থানীয়রা গলাচিপা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্টুনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, সে বিষয়ে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি। স্থানীয়দের ধারণা, অতিগোপনে কোথাও গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ ফেলে রেখে যেতে পারে যে কেউ।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানায় আনা হয়েছে এবং এ ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status