ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে ছাত্রদল-যুবদলের মোটরসাইকেল মহড়া, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 11:19 AM

গাজীপুরে ছাত্রদল-যুবদলের মোটরসাইকেল মহড়া, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা

গাজীপুরে ছাত্রদল-যুবদলের মোটরসাইকেল মহড়া, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধের দাবিতে গাজীপুর মহানগরে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২২জুন) দুপুরে গাজীপুর মহানগর ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ গাছা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অংশশিজন নেতারা সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। সেখানে তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো কর্মসূচি ও নৈরাজ্যকর তৎপরতা প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন এবং ভবিষ্যতেও সতর্ক অবস্থানে থাকবেন।

এ সময় গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান এবং গাছা থানা যুবদলের আহ্বায়ক ইফতেখার আলম রিপন, সদস্য সচিব জুয়েল তাজ ও সোলাইমান সরকারের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

বক্তারা দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিলটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status