|
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর বিভিন্ন কৌশলগত এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী বিজিবির কার্যক্রম পরিচালিত হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
