ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 October, 2026, 1:36 PM

তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু

তারাকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা থেকে ফুলপুর সড়কে ছোট কাভার্ডভ্যানের ধাক্কায় আরবিয়া আক্তার (৮) ও রাবেয়া আক্তার (৬) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎নিহত দুই শিশু পশ্চিম তালদিঘি ফকিরবাড়ি এলাকার মুখলেছউদ্দিন ফকির (৫৫) ও ফাতেমা আক্তারের মেয়ে। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে আরবিয়া ও রাবেয়া ছিল পরিবারের ছোট দুই সন্তান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা আক্তার তালদিঘি এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

‎ঘটনার সময় তিনি তাঁর দুই মেয়েকে বাড়ির দিকে পাঠিয়ে দেন। মায়ের কাছ থেকে প্রায় ১০ থেকে ১৫ ফুট দূরে যাওয়ার পর তারাকান্দা-ফুলপুর সড়কে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার শব্দ শুনে পেছনে তাকিয়ে ঘটনাটি দেখতে পান তাদের মা।

‎এদিকে, এলাকাবাসী জানান, সড়কের পাশে ফুটপাত না থাকায় পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। এ কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁদের। তাঁরা সড়কের পাশে ফুটপাত নির্মাণসহ পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় নিহতদের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে । এ ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status