ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
নতুন বছরে হোন্ডার ‘ক্যাশব্যাক অফার’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 January, 2023, 8:51 PM
সর্বশেষ আপডেট: Friday, 6 January, 2023, 12:08 AM

নতুন বছরে হোন্ডার ‘ক্যাশব্যাক অফার’

নতুন বছরে হোন্ডার ‘ক্যাশব্যাক অফার’

বাংলাদেশি বাইক রাইডারদের জন্য নতুন বছরে আকর্ষণীয় ‘ক্যাশব্যাক অফার’ ঘোষণা করেছে জনপ্রিয় মোটরবাইক ব্র্যান্ড হোন্ডা।

কোম্পানির বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় রয়েছে ব্র্যান্ডটির ১১০সিসি ও ১৬০সিসি সেগমেন্ট এর মোটরবাইকগুলো।

আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত হোন্ডা ‘ড্রিম ১১০ রেড’ মডেলের বাইকে ৪ হাজার টাকা ক্যাশব্যাক অফারে পাওয়া যাবে ১ লাখ ৫০০ টাকায়।

পাশাপাশি, এক্সব্লেড সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে একই অফারে বর্তমানে পাওয়া যাবে  ১ লাখ  ৮৫, ৫০০ টাকা ও  ডাবল ডিস্ক এবিএস মডেল ২ লাখ ১০,৫০০ টাকায় পাওয়া যাবে ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। ড্রিম সিরিজ বিশ্বজুড়ে হোন্ডার একটি ফ্ল্যাগশিপ মডেল।

বাংলাদেশের রাস্তায় চালানোর উপযোগী ‘ড্রিম ১১০’ প্রতি লিটার তেলে ৭৪ কিলোমিটার মাইলেজ প্রদান করে।

কম উচ্চতা ও ১৮০ মিলি ‘গ্রাঊন্ড ক্লিয়ারেন্স’ বাংলাদেশের যে কোন রাস্তায় যে কোন অবস্থাতে খুব আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেয়।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status