ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
হার্ট অ্যাটাক নিয়ে ৫টি ভুল ধারণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 November, 2022, 12:59 PM

হার্ট অ্যাটাক নিয়ে ৫টি ভুল ধারণা

হার্ট অ্যাটাক নিয়ে ৫টি ভুল ধারণা

বর্তমান লাইফস্টাইলের অন্যতম বড় সমস্যা হঠাৎ হার্ট অ্যাটাক। ক্রমশই বাড়ছে ঝুঁকি। হার্ট অ্যাটাক সম্পর্কে সচেতনতা বাড়ার আগে প্রয়োজন হার্ট অ্যাটাক সমম্পর্কে মিথ বা ভ্রান্ত ধারণা দুর করা। এই মিথগুলোর কারণেই বাড়তে থাকে হার্ট অ্যাটাক সম্পর্কে ভয়।

১. পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকলেই যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়বে এই ধারণা সম্পূর্ণ ভুল। পর্যাপ্ত পুষ্টির অভাব, অনিয়মিত লাইফস্টাইল, মদ্যপান, ধূমপান হার্ট অ্যাটাক ডেকে আনতে পারে।

২. ডায়েট থেকে ফ্যাট বাদ দিলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে এমনটা ভাবার কোনও কারণ নেই। ট্রান্স ফ্যাটের মধ্যে থাকা হাইড্রোজেন অয়েল হার্টের জন্য অস্বাস্থ্যকর। চিজ, ডিম, অ্যাভোকাডো, স্যামন মাছে থাকা ফ্যাট হার্টের জন্য স্বাস্থ্যকর।

৩. বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক ভেবে নেন অনেকেই। বুকে ব্যথা ছাড়াও নীরবে আসতে পারে হার্ট অ্যাটাক। বুকে ব্যথা ছাড়াও মাথা ঘোরা, শ্বাস-প্রশ্বাসে কষ্ট, গা গোলানোও হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ।

৪. ডায়াবেটিস হালকা ভাবে নেবেন না। হার্ট অ্যাটাকের মতোই ঝুঁকিপূর্ণ ডায়াবেটিস। অনেকেই মনে করেন ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এইমনটা ভাবার কোনও ভিত্তি নেই। কোলেস্টেরলের মাত্রা, ওবেসিটি অনেক কিছুর জন্যই বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি।

৫. এমন একটা ধারণা রয়েছে যে পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি মহিলাদের তুলনায় বেশি। যদিও পুরুষদের মধ্যে অল্প বয়সে বেশি আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায় কিন্তু স্ট্রেস, ওবেসিটির মতো অনেক বিষয় রয়েছে যা মহিলাদের মধ্যেও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status