ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস'এ চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইউনিভার্সিটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 November, 2022, 2:58 PM

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস'এ চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইউনিভার্সিটি

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস'এ চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইউনিভার্সিটি

‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবারের তৃতীয় আসরে ১০টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ সহ সর্বমোট ৮৮ পয়েন্ট পেয়ে পদক তালিকায় শীর্ষস্থান অর্জণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ নভেম্বর, রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে এ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এসময়যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, ট্রেজারার মমিনুল হক মজুমদার, ট্রাষ্টিবোর্ডের সদস্য ড. মোঃ ইমরান হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, ডিআইইউ স্পোর্টস কমিটির আহ্বায়ক ড. এবি এম কামাল পাশা, ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজিসহ উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফুটবল (পুরুষ), কাবাডি (নারী), হ্যান্ডবল (নারী), ভলিবল (নারী), ব্যাডমিন্টন (পুরুষ-একক-দ্বৈত ও মিশ্র), ১০০ মিটার ( নারী-পুরুষ), ২০০ মিটার (নারী), লংজাম্প (পুরুষ)  ও ১১০ মিটার হার্ডলস্ (পুরুষ) এ স্বর্ণ পদক অর্জণ করে। অপরদিকে ক্রিকেট (পুরুষ), কাবাডি ( পুরুষ), সুইমিং-বাটারফ্লাই (পুরুষ), ২০০মিটার দৌড় (পুরুষ), ১০০ মিটার হার্ডলস্ ( নারী)এবং ৪০০ মিটার মিক্সড রিলেতে রৌপ্য পদক  এবং ব্যাডমিন্টন (নারী একক ও দ্বৈত) সুইমিং-ফ্রি স্টাইল (পুরুষ), ব্যাকস্ট্রোক (পুরুষ), ব্রেস্ট স্ট্রোক (পুরুষ), ফ্রি স্টাইল রিলে (পুরুষ), মিডলে রিলে (পুরুষ), লং জাম্প  নারী) এ ব্রোঞ্জ পদক অর্জণ করে।      

উল্লেখ্য, মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’এর ৩য় আসর।

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর ৩য় আসরে ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণে করে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status