|
বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম
নতুন সময় ডেস্ক
|
![]() বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো দল যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, তবে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পায়। এই ম্যাচগুলোতে পরপর দুই ম্যাচে কেউ হলুদ কার্ড দেখলে খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। যা কিনা ইতিহাসে সর্বোচ্চ। এই কারণে যোগ করা হয়েছে একটি অতিরিক্ত রাউন্ডও। এতে করে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছাতে ছয়টি ম্যাচ খেলতে হবে। এতে করে বেড়ে যাবে খেলোয়াড়দের জন্য নিষেধাজ্ঞার ঝুঁকি। এই কারণেই ফিফা মনে করছে, নিয়ম পরিবর্তন না করলে অনেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ ম্যাচ খেলোয়াড়রা মিস করবে। বিশেষ করে সেমিফাইনাল মিস করতে পারে। নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার জন্য এখনো দুটি হলুদ কার্ডই যথেষ্ট থাকবে, তবে দুটি নির্দিষ্ট ধাপে কার্ড বাতিল করা হলে খেলোয়াড়দের ওপর চাপ কমবে। অর্থাৎ, কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হলে গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হলুদ কার্ড পেতে হবে, অথবা নকআউট পর্বের (শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার-ফাইনাল) ম্যাচগুলোর মধ্যে দুটি ম্যাচে কার্ড পেতে হবে। এই বিষয়টি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য ফিফা কাউন্সিল সভায় আলোচনার জন্য তোলা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখে ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
