ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
বাগমারায় আশ্রমে নারী খাদেমের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 July, 2022, 10:05 PM

বাগমারায় আশ্রমে নারী খাদেমের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বাগমারায় আশ্রমে নারী খাদেমের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

রাজশাহীর বাগমারায় বাউল আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী খাদেমের মৃত্যু হয়েছে। ওই খাদেমের নাম নূরজাহান বেওয়া (৬৫)। তিনদিন আগে সেখানে সমাবেশ হয়।

অন্যর চলে যাওয়ার পর আজ শনিবার ২ জুলঅয়, তিনি একাই আশ্রমে ছিলেন। কোনো এক সময়ে ঘরে বিদ্যুতের আলো জ্বলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে মারা যান। দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় পাশে থাকা আরেক নারীর সন্দেহ হয়। তিনি ঘরে ঢুকে মেঝেতে পড়ে থাকতে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

পরে অন্যরা ঘরে গিয়ে নুরজাহানকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার করা হয়।

মৃত নারীর বাড়ি উপজেলার বুজরুকৌড় গ্রামে। তিনি প্রায় ২৩ বছর ধরে আশ্রমে ছিলেন। তিনিই খাদেম হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status