ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 July, 2022, 10:11 PM

বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২২ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালক ও বালিকা দল অংশ গ্রহণ করেন। দিনের প্রথম খেলায় ধামিনকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ট্রাইবেকারে ৩-০ গোলে হাট-গাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং দ্বিতীয় খেলায় কামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।   

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের সুস্থ রাখে। তাদের মাঝ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে। সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভুমিকা অপরিসীম। বর্তমানে গ্রাম বাংলার অনেক খেলাধূলায় আজ বিলুপ্ত। তাই খেলাধূলার দিকে আমাদের ফিরে যেতে হবে। এ জন্য সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেশ ব্যাপি চালু করেছেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, শিক্ষা অফিসার মনিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান লুৎফর রহমান, আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, সাফিকুল ইসলাম, উক্ত টুর্ণামেন্টে উপজেলার ২২০ টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ গ্রহণ করেছিল। রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর। ফাইনাল খেলায় সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status