ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
পদ্মা সেতু'র টোল প্লাজার কাছে ভয়াবহ দুর্ঘটনা নিহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 July, 2022, 6:52 PM

পদ্মা সেতু'র টোল প্লাজার কাছে ভয়াবহ দুর্ঘটনা নিহত ১

পদ্মা সেতু'র টোল প্লাজার কাছে ভয়াবহ দুর্ঘটনা নিহত ১

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার আগে নাওডোবা ব্রিজ-সংলগ্ন এলাকায় মাইক্রোবাসে বাসের ধাক্কায় একজন নিহত ও প্রায় ১৫ আহত হয়েছেন।

শনিবার (২ জুলাই) বিকেলে পদ্মা দক্ষিণ থানার তদন্ত ওসি মো. সুজন হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মোল্লা (৬০) কিশোরগঞ্জ জেলার আগানগর থানার টাগাইয়া গ্ৰামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ শনিবার ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন ব্যক্তি সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। এ সময় সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে আজ শনিবার বিকেলে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কে মাইক্রোবাস উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মোল্লা নামে একজন নিহত ও আহত হয়েছেন প্রায় ১৫ জন।

পদ্মা দক্ষিণ থানার তদন্ত ওসি মো. সুজন হক বলেন, এ ঘটনায় আব্দুল হক মোল্লা নিহত হয়েছেন। বাস ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসের ভেতর চাপা পড়েন। গাড়ির ভেতরেই মারা যান তিনি। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস থানায় আনা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status