|
বাগমারায় জব্দ কৃত সেই সয়াবিন তেল বিক্রি হবে ১১০ টাকা লিটার
নতুন সময় প্রতিনিধি
|
|
বাগমারায় জব্দ কৃত সেই সয়াবিন তেল বিক্রি হবে ১১০ টাকা লিটার বাগমারা থানার ওসি তেল বিক্রির টাকা রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক বরাবর জমা দেবেন। হিসাবরক্ষক ওই অর্থ রাষ্ট্রের অফেরতযোগ্য কোডে চালানযোগে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন। বিশৃঙ্খলা এড়ানোর জন্য বিক্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য: ৯ মে রাতে বাগমারা উপজেলার তাহেরপুর বাজারপাড়া ও তেলিপাড়া এলাকার দুটি গুদাম থেকে ১৯ হাজার ২২৪ লিটার সয়াবিন এবং ৭ হাজার ৫০০ শর্ষের তেল জব্দ করে জেলা পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় সেখানকার তেল ব্যবসায়ী শহিদুল ইসলামকে (৪০)। ঘটনার সঙ্গে জড়িত তাঁর বড় ভাই রফিকুল ইসলাম পালিয়ে যান। তাঁদের দুজনের নামে ওই রাতেই বাগমারা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
