ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গোসলের সময় প্রথমে মাথায় পানি ঢাললেই বিপদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 May, 2022, 1:56 PM

গোসলের সময় প্রথমে মাথায় পানি ঢাললেই বিপদ

গোসলের সময় প্রথমে মাথায় পানি ঢাললেই বিপদ

নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে মানুষ গোসল করেন। তাছাড়া গরমে স্বস্তি পেতেও গোসল করা জরুরি। সুস্থ থাকার জন্যও নিয়মিত গোসল করা গুরুত্বপূর্ণ। গোসল করার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। অনেকেই এ বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নয়। আর এতেই ঘটে বিপদ!

গোসলখানায় ঢুকে প্রথমেই যদি মাথায় পানি ঢালেন, তাহলে সেটাই করছেন মারাত্মক ভুল। অনেক বিজ্ঞানী গবেষণায় দেখেছেন যে গোসলের সময় প্রথমে মাথায় পানি ঢাললে অনেক রোগ হতে পারে। ভাবছেন, তাহলে গোসলের শুরুটা কীভাবে করবেন? চলুন জেনে নেয়া যাক-

গোসলের সময় প্রথমে পায়ে পানি ঢালতে হয়। তারপর ধীরে ধীরে উপরের দিকে পানি ঢালতে হবে। যখন আপনার পুরো শরীর ভিজে যাবে তখন মাথায় পানি ঢালুন।

প্রথমত, গোসলের সময় মাথায় প্রথম পানি ঢাললে রক্ত চলাচলে সমস্যা শুরু হয়। যত বয়স বাড়তে থাকে সেই সমস্যা আরো বাড়তে থাকে।

মাথায় রক্ত প্রবাহ হ্রাস পেতে থাকে, যা বড়সড় রোগের কারণ হতে পারে। যত দিন যাবে হতাশা অবসাদ ঘিরে ধরতে শুরু করবে তাদের।

পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই সমস্যা কম হয় কারণ পুরুষরা প্রতিদিন তাদের মাথা ধুয়ে ফেলে এবং নারীরা চুল বড় রাখার কারণে সপ্তাহে একবার বা দু’বার মাথা ধুয়ে থাকেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status