ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
এবার টাইগাররা যে যেখানে করবেন ঈদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 May, 2022, 1:31 PM

এবার টাইগাররা যে যেখানে করবেন ঈদ

এবার টাইগাররা যে যেখানে করবেন ঈদ

এবারের ঈদে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের স্বজনদের কাছ থেকে দূরে থাকার কষ্ট নেই। তাদের সুযোগ হয়েছে স্বজনদের সামনে মুখোমুখি বসবার, সরাসরি-সশরীরে আনন্দ ভাগ করে নেয়ার।

ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষ করেই তাই মোসাদ্দেক হোসে সৈকতরা পাড়ি দিয়েছে বাড়িতে। তবে এবার ঈদেও ক্রিকেটারদের তাড়া আছে, ঈদের পরই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। কয়েকদিনের ছুটি কাটিয়ে তাই ফিরতে হবে ক্যাম্পে।

আর সেই স্বল্প ছুটিকে কাজে লাগিয়ে ঈদ আনন্দে মাততে ৩০ এপ্রিল ডিপিএল পর্ব শেষ করেই সেদিন রাতেই বাড়ির পথ ধরেছেন শ্রীলংকা সিরিজে টেস্ট দলে ডাক পাওয়া নুরুল হাসান সোহান।

টেস্ট অধিনায়ক মুমিনুল হকও রোববার কক্সবাজারে নিজ বাড়িতে গেছেন ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে।

বাবা-মার সঙ্গে ঈদ করতে গেছেন নিজ জেলা বগুড়ায় গেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। আর অলরাউন্ডার সাকিব আল হাসান নিজ জেলা মাগুরায় ঈদ করতে পারেন।

ঈদ কাটিয়ে ৮ মে শ্রীলংকা সিরিজের জন্য রিপোর্টিং করতে হবে ঢাকায়। এরপর রাজধানীর পাট চুকিয়ে সোজা প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা।

সেখানে ৯ মে থেকে অনুশীলন শুরু হবে। সিরিজের প্রথম টেস্ট ১৫ মে চট্টগ্রামে শুরু হবে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status