ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
আচমকা হামলায় গুরুতর আহত কিলি পল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 May, 2022, 1:24 PM

আচমকা হামলায় গুরুতর আহত কিলি পল

আচমকা হামলায় গুরুতর আহত কিলি পল

তানজানিয়ান সোশাল মিডিয়া তারকা কিলি পল ভয়ংকর এক হামলার শিকার হয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার কথা নিজেই জানিয়েছেন তিনি।

পপ অভিযোগ করেন, অজ্ঞাতপরিচয়ের কয়েকজন ব্যক্তি ছুরি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে তাকে। পরে আত্মরক্ষা করে কোনোরকমে জীবন বাঁচিয়েছেন তিনি।

কিলি তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবির সঙ্গে গোটা ঘটনাটি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমার উপর আচমকা পাঁচ জন হামলা চালায়। দুর্বৃত্তরা আমার ডান হাতের পায়ের আঙুল ছুরির আঘাত করে। আমার ডান হাতে পায়ে পাঁচটি করে সেলাই পড়েছে। আমাকে লাঠি দিয়ে মারধর করা হয় কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ আমি নিজেকে আত্মরক্ষা করতে পেরেছি। দুজনকে পেটাতেও পেরেছিলাম। বাকিরা পালিয়ে গেছে। কিন্তু আমি গুরুতর আহত হয়েছি। আমার জন্যে দোয়া করবেন। এ ঘটনা ভীতিকর ছিল।'

তার উপর হামলার খবর পেয়ে মনখারাপ অনুরাগীদের। সকলের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে যান কিলি।

কোনো না কোনো ভারতীয় গানে ঠোঁট মিলিয়ে প্রায় প্রতি সপ্তাহেই নেটদুনিয়ার চর্চার শীর্ষে উঠে আসে তানজানিয়ার কিলি ও তার বোন নিমা। কখনও হিন্দি ছবির গান কিংবা সংলাপে তো কখনও নাচ সকলের করে নজর কেড়েছেন তারা।

ভারতীয় মিউজিক এবং হিন্দি ছবির গানকে কিলি যেভাবে বিশ্ব দরবারে জনপ্রিয় করে তুলেছেন, তার জন্যই তাকে কৃতজ্ঞ জানিয়েছেন ভারতীয় হাই কমিশন। ফেব্রুয়ারি মাসের শেষদিকে তানজানিয়ায় ভারতীয় হাই কমিশনে পৌঁছে কিলি বিশেষ সম্মান গ্রহণ করেন।

আদ্যন্ত নিজস্ব সংস্কৃতি, আদবকায়দা মেনে সেইমতো পোশাক পরেই তিনি সম্মান নিতে এসেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status