ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ২৫ কে‌জি গাঁজার রাখার মামলায় এক ব্যক্তিকে ৭ বছরের দণ্ড দিয়েছে আদালত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 11:49 AM

কুড়িগ্রামে ২৫ কে‌জি গাঁজার রাখার মামলায় এক ব্যক্তিকে ৭ বছরের দণ্ড দিয়েছে আদালত

কুড়িগ্রামে ২৫ কে‌জি গাঁজার রাখার মামলায় এক ব্যক্তিকে ৭ বছরের দণ্ড দিয়েছে আদালত

কু‌ড়িগ্রা‌মে ২৫ কে‌জি গাঁজার রাখার মামলায় নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৭ বছর কারাদণ্ড একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

গতকাল ২৯ এপ্রিল বুধবার বিকেলে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম জেলার ফুলবাড়ি উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত উমর আলীর ছেলে। ২০১৬ সালে তার বিরুদ্ধে ২৫ কেজি গাঁজা রাখার অভিযোগে ফুলবাড়ি থানান পুলিশ মামলা দায়ের করে। মামলার নম্বর দায়রা মামলা নং-৩৫৩/২০১৬। ওই মামলায় ফুলবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারায় অভিযোগ আনেন।

মামলার তদন্ত শেষে পুলিশ নুর ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেয়।

কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের সময় আসামি নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। 

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আশরাফ আলী। আদালত এও নির্দেশ দেয় যে, মামলায় আসামির পূর্বের হাজতবাসের সময় সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status