|
নেটিজেনদের কটাক্ষের শিকার সাই পল্লবী, কারণ কী
নতুন সময় ডেস্ক
|
![]() নেটিজেনদের কটাক্ষের শিকার সাই পল্লবী, কারণ কী নিতেশ তিওয়ারী পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণ-এ ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তিনি—আর সেটিকেই ঘিরে শুরু হয়েছে সমালোচনা। সম্প্রতি আমির খান প্রযোজিত ‘এক দিন’ ছবির প্রচারে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন সাই পল্লবী। আগামী ১ মে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে আমির পুত্র জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ‘এক দিন কি মেহফিল’ নামে এক সংগীতানুষ্ঠানে অতিথি ও সংবাদকর্মীদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন সাই। কিন্তু হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে গিয়ে কিছুটা অসুবিধায় পড়েন তিনি। একপর্যায়ে হাসিমুখেই স্বীকার করেন যে তার হিন্দি খুব ভালো নয়। তার এই স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় নানা সমালোচনা ও ট্রলিং। অনেকেই প্রশ্ন তুলেছেন, রামায়ণ-এর মতো একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কাহিনিতে ‘সীতা’র মতো চরিত্রে তাকে কেন নেওয়া হলো। কেউ কেউ মন্তব্য করেছেন, সাধারণ হিন্দি বলতেই যিনি হিমশিম খান, তিনি কীভাবে এমন একটি চরিত্রে অভিনয় করবেন। আবার অনেকে ধারণা করছেন, ছবির হিন্দি সংস্করণে হয়ত তার কণ্ঠ ডাব করা হতে পারে। তবে সমালোচনার পাশাপাশি সমর্থনও পেয়েছেন এই অভিনেত্রী। অনেক ভক্তের মতে, ভাষাগত সীমাবদ্ধতা ভারতীয় চলচ্চিত্রে নতুন কিছু নয়। তারা উদাহরণ হিসেবে ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজের নাম উল্লেখ করে বলেছেন, তাদের ক্ষেত্রেও শুরুতে একই সমস্যা ছিল, তবুও তারা সফল হয়েছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
