|
মাইকেলের ভূমিকায় ভাইয়ের ছেলেই কেন অভিনয় করল?
নতুন সময় ডেস্ক
|
![]() মাইকেলের ভূমিকায় ভাইয়ের ছেলেই কেন অভিনয় করল? মাইকেল জ্যাকসনের দুই ছেলে প্রিন্স ও বিগি বিনোদন জগতের সাথে যুক্ত থাকলেও ক্যামেরা বা লাইমলাইটের চেয়ে পর্দার আড়ালে থাকতেই বেশি পছন্দ করেন। প্রিন্স আগেভাগেই জানিয়েছিলেন, গান বা নাচে পারদর্শী না হওয়ায় তিনি নিজেকে এই চরিত্রের জন্য উপযুক্ত মনে করেন না। বরং সমাজসেবামূলক কাজেই তার আগ্রহ বেশি। অন্যদিকে, ছোট ছেলে বিগি জ্যাকসন পরিচালনা ও প্রযোজনায় আগ্রহী হলেও অভিনয়ে তার কোনো বিশেষ ঝোঁক নেই। মাইকেলের ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফর ছোটবেলা থেকেই সংগীত ও নাচের তালিম নিয়েছেন। জাফরের নাচ এবং কণ্ঠের সঙ্গে মাইকেল জ্যাকসনের অদ্ভুত মিল রয়েছে বলে দাবি করেছেন নির্মাতারা। জানা গেছে, এই চরিত্রের জন্য জাফর গত কয়েক বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। এমনকি অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর তিনি প্রায় এক বছর ধরে নিজের মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে এই খবরটি গোপন রেখেছিলেন। পরিচালকের মতে, জাফরকে নির্বাচন করার অন্যতম প্রধান কারণ ছিল তার সহজাত দক্ষতা। মাইকেলের আইকনিক নাচের মুদ্রা এবং উচ্চাঙ্গের গান ফুটিয়ে তুলতে জাফরই ছিলেন সেরা বিকল্প। পরিবারের সমর্থন এবং দীর্ঘদিনের সাধনার মিশেলেই শেষ পর্যন্ত ‘মাইকেল’ হয়ে পর্দায় আসছেন জাফর জ্যাকসন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
