ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
চুরির অপবাদ দিয়ে শিশুকে নির্যাতন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 April, 2022, 12:12 PM

চুরির অপবাদ দিয়ে শিশুকে নির্যাতন

চুরির অপবাদ দিয়ে শিশুকে নির্যাতন

চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত চুরির অপবাদ দিয়ে আব্দুর রহমান (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক দোকান মালিকের বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে ওই ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। প্রায় আধা ঘন্টা বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে। ওই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে, অভিযুক্ত মায়ের দোয়া ফ্যাশন হাউজের মালিক পক্ষ দাবি করেছেন, টাকা চুরি করার সময় হাতেনাতে ধরেই ওই শিশুকে বেঁধে রাখা হয়।

নির্যাতনের শিকার শিশু আব্দুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার দোস্ত গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। সে দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। নির্যাতনের শিকার শিশু আব্দুর রহমান জানায়, দুপুরে টিফিনের সময় আমি ওই দোকানে খাবার কিনতে যায়। একপর্যায়ে আমাকে টাকা চুরির অপবাদ দিয়ে দোকানের সামনে বাঁশের খুঁটির সাথে দঁড়ি দিয়ে বেঁধে রাখা হয়। আমাকে মারধরও করে তারা। পরে আমার স্কুলের প্রধান শিক্ষক এসে আমাকে মুক্ত করে নিয়ে যান।

দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিন হোসেন জানান, দুপুরে ঘটনাটি শুনে ওই দোকানে গিয়ে আব্দুর রহমানকে মুক্ত করি। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলে সে জানায়, মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে কোন টাকা পাওয়া যায়নি। একজন দোকানদার টাকা চুরির অপবাদ দিয়ে এভাবে একটা শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন করবেন আমি ভাবতেও পারিনা। সে যদি কোন টাকা নিতো তাহলে দোকানী আমাকে জানাতে পারতো। প্রয়োজনে আমি ক্ষতিপূরণ দিতাম। তাকে কেন নির্যাতন করা হলো? দোকানীর এমন আচরণ কেউ আশা করে না।

দোকান মালিক আলী আহমেদের মেয়ে রোমানা খাতুন বলেন, আমি নিজে টাকাসহ আব্দুর রহমানকে ধরেছি। তাই তাকে বেঁধে সামান্ত (সামান্য) শাস্তি দিয়েছি যেন কেউ চুরির মতো অপরাধ করতে না পারে। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ওই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status