|
মুচলেকা দিয়ে জামিন পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল
নতুন সময় ডেস্ক
|
![]() মুচলেকা দিয়ে জামিন পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল ১৯ দিন আগে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় কারাগারে রাখা হয় হৃদয় মণ্ডলকে। হৃদয় মণ্ডলের আইনজীবী আমানুল্লাহ জানান, ২২ মার্চ তাকে গ্রেপ্তারের পরদিন আদালতে তোলা হয়। সেদিন জামিন চাইলে বিচারক আবেদন গ্রহণ করেননি। পরে ২৮ তারিখ আবারও জামিন আবেদন করা হয়। সেদিনও জামিন মেলেনি। এরপর জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হাওলাদার বলেন, ‘স্বামী জামিন পাওয়ায় আমি খুশি। আমি তাকে নিয়ে যেন নিরাপদে থাকতে পারি। আমার স্বামী যেন নিরাপত্তাহীনতায় না ভোগে।’ ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলাটি করেন। ওই দিনই তাঁকে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই ঘটনা সম্পর্কে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ২০ মার্চ দশম শ্রেণির মানবিক শাখার বিজ্ঞানের ক্লাস নিচ্ছিলেন হৃদয় চন্দ্র মণ্ডল। সেখানে বিজ্ঞান ও ধর্ম বিষয় নিয়ে তাঁর সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের পক্ষে-বিপক্ষে কথোপকথন হয়। কোনো এক শিক্ষার্থী ওই কথোপকথনের ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে বিষয়টি জানানো হয়। প্রধান শিক্ষক সেদিনই হৃদয় চন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন। তবে শিক্ষার্থীরা স্থানীয় কয়েকজন ও প্রাক্তণ শিক্ষার্থীদের বিষয়টি জানায়। এর পরের দিন সকালে তারা বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘আমিও এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। অনেক আগে থেকেই হৃদয় স্যারকে ব্যক্তিগতভাবে চিনি। তাঁর মধ্যে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সব ধর্মের প্রতি শ্রদ্ধা ছিল। ধর্মান্ধতার বিষয়টি কখনো দেখিনি। তিনি কখনো কোনো ধর্মকে ছোট করে কথা বলতেন না। ধর্মীয় রীতিনীতি কারও ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন না।’ তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সম্ভাবনার শিল্পে হতাশার শুরু, টেক্সটাইল ছাড়ছেন তরুণ প্রকৌশলীরা
মাভাবিপ্রবিতে আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
জবির সাময়িক বহিষ্কৃত ৫ কর্মকর্তাকে মধ্যরাতে পুলিশে দিল প্রশাসন
‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃর্অথায়ন স্কমি’ এ বাংলাদশে ব্যাংক ও বাংলাদশে কৃষি ব্যাংকরে মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরতি
