ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
মাভাবিপ্রবিতে আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 5:22 PM

মাভাবিপ্রবিতে আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

মাভাবিপ্রবিতে আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে সকাল ৭টা ৩০ মিনিটে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিসপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভাসানী পরিবার, টাঙ্গাইল প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় তবারক বিতরণ এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

মাভাবিপ্রবিতে আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

মাভাবিপ্রবিতে আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

এদিকে দিবসটি উপলক্ষে পূর্ববর্তী কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ১৫ নভেম্বর মাওলানা ভাসানীর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে " মাওলানা ভাসানীর  বিশ্বশান্তি দর্শন " শীর্ষক   সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের উদ্যোগে নির্মিত তাঁর জীবন ও কর্মভিত্তিক ২৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ভাসানী মেলার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মজলুম জননেতা মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status