ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
সেই প্রতারক নারীকে নিয়ে আরো যা যা জানা গেলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 10 April, 2022, 3:21 PM
সর্বশেষ আপডেট: Sunday, 10 April, 2022, 9:15 PM

সেই প্রতারক নারীকে নিয়ে আরো যা যা জানা গেলো

সেই প্রতারক নারীকে নিয়ে আরো যা যা জানা গেলো

হবিগঞ্জের সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মেয়ে পরিচয়ে প্রতারণার অভিযোগে ছোঁয়া চৌধুরী নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকার আদাবর থানা-পুলিশ। গতকাল শুক্রবার আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার নারী সাবেক সাংসদ কেয়া চৌধুরীর কেউ নন।


পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, গ্রেপ্তার ছোঁয়া চৌধুরীর মায়ের নাম কেয়া চৌধুরী। তবে তিনি সাবেক সাংসদ কেয়া চৌধুরী নন। ছোঁয়ার মা নিজেকে সাবেক সাংসদ কেয়া চৌধুরী বলে পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। এই পরিচয়ে আদাবর এলাকার অর্ধশত মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন। ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পণ্য কিনে অর্থ পরিশোধ করেননি। প্রতারক মা এবং মেয়ের বিরুদ্ধে আদাবর থানায় এর আগেও দুটি মামলা ছিল। তাঁরা দুজনেই পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’।


এদিকে হবিগঞ্জের সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ প্রতারক নারীকে আমার মেয়ে বলে প্রচার চালাচ্ছে। তারা বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমার একমাত্র মেয়ে দার্জিলিংয়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ লেভেলের শিক্ষার্থী। সে ‘সিক্সথ গ্রেড’ থেকে সেখানে পড়ছে। অথচ প্রতারক নারীকে আমার মেয়ে বলে প্রচার চালিয়ে একাধিক গণমাধ্যমকে বিভ্রান্ত করেছে।’


পুলিশ জানায়, আদাবর এলাকায় ছোঁয়া চৌধুরী এবং তাঁর মা কেয়া চৌধুরী বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নানা প্রলোভনে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। প্রতারণার শিকার কয়েকজনের কাছ থেকে বিপুল পরিমাণ পণ্য ক্রয়ের পর আর টাকা পরিশোধ করছিলেন না। একজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকার মাছ ক্রয় করে টাকা পরিশোধ করেননি। তাঁদের কিছু বললেই সাংসদ কেয়া চৌধুরীর পরিচয় দিতেন। বিভিন্ন ধরনের হুমকি দিতেন। গ্রেপ্তার ছোঁয়া চৌধুরীর মা প্রতারক কেয়া চৌধুরীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status