ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
রাজশাহীতে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 9 April, 2022, 8:22 PM

রাজশাহীতে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া

রাজশাহীতে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে রাজশাহীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় অভিজাত ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


এতে রাজশাহী অঞ্চলের ডিলার, রিটেইলার, প্রকৌশলীসহ ৬০০ অতিথি অংশ নেন।


ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং কর্মকর্তা খন্দকার কিংশুক হোসেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কিং ব্র্যান্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মো. পলাশ আক্তার, সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপের এ জি এম (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) মো. সাইফুল ইসলাম রুবেল, বীর সিমেন্টের এ জি এম (ওয়েস্ট জোন) মো. আশিক আহমেদ, বীর সিমেন্টের ম্যানেজার (সেলস) ও আর সিদ্দিকী, কিং ব্র্যান্ড সিমেন্টের উইং ইনচার্জ (নর্থ উইং) মো. জিল্লুর রহমান ও বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আতিকুর রহমান। এছাড়া বসুন্ধরা সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ইফতার মাহফিলের আগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের সবার দীর্ঘায়ু ও দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি–মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


পরে মাহে রমজান উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে সেখানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status