ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
অসহায়দের মাঝে ডা. অর্ণা জামানের ইফতার বিতরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 April, 2022, 8:19 PM

অসহায়দের মাঝে ডা. অর্ণা জামানের ইফতার বিতরণ

অসহায়দের মাঝে ডা. অর্ণা জামানের ইফতার বিতরণ

রাজধানী ঢাকায় বসবাসরত গরীব, অসহায়, নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা শাখার সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।


শনিবার (৯ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডি ৬ এ মসজিদের সামনে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।


ইফতার সামগ্রী বিতরণকালে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, ‘দেশটা আমাদের। এই দেশের প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব এবং সেই জায়গা থেকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।’


তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনাকালীন সময়ে আমাদের বিভিন্ন ধরনের উপহার-সামগ্রী পাঠিয়েছেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা করোনাকালীন সময়ে চাল, ডাল-আটা থেকে শুরু করে স্যানিটাইজার-মাস্ক সবকিছু তিনিই দিয়েছেন। সেইজন্য আমরা চেষ্টা করি ইফতার সামগ্রীগুলো যেন তার নামেই দিতে পারি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status