ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
ইটভাটার ঝোঁপে নিয়ে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, ভিডিও ধারণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 April, 2022, 2:23 PM

ইটভাটার ঝোঁপে নিয়ে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, ভিডিও ধারণ

ইটভাটার ঝোঁপে নিয়ে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, ভিডিও ধারণ

গোপালগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে পরিত্যক্ত ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৩ এপ্রিল) ওই ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।

এর আগে ২৯ মার্চ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।  

মামলায় অভিযুক্তরা হলেন- একই এলাকার রবি বলের ছেলে সাগর বল, বিমল গাইনের ছেলে বিক্রম গাইন, হারাধন মিস্ত্রির ছেলে নয়ন মিস্ত্রি, সুবোধ বলের ছেলে শুভংকর বল (নাটু), সুবাস বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, রুপ চাঁদ বিশ্বাসের ছেলে ধীমান বিশ্বাস।

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী কেনাকাটার জন্য বাড়ি থেকে হেঁটে বাজারে যাচ্ছিল। পরিত্যক্ত  ইটভাটার কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল যুবক তাকে জোরপূর্বক ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে যায়। সেখানে তিন যুবক দলবেঁধে তাকে ধর্ষণ করে। অপর তিন যুবক সহযোগিতা ও ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনা কাউকে বললে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে তারা হুমকি দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন। তিনি বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষণের সহযোগী ধিমান বিশ্বাসকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status