ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি এবং রেডমি নোট ১১এস উন্মোচন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 April, 2022, 2:22 PM

শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি এবং রেডমি নোট ১১এস উন্মোচন

শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি এবং রেডমি নোট ১১এস উন্মোচন

গ্লোবাল স্মার্টফোন কোম্পানি শাওমি আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বাজারে তাদের দুটি স্মার্টফোন উন্মোচন করেছে। শাওমি এনেছে তাদের হাইপারচার্জ পাওয়ার হাউস স্মার্টফোন শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি এবং ফ্যানদের জন্য ফ্ল্যাগশিপ লেভেলের ফটোগ্রাফি ফোন রেডমি নোট ১১এস।  

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘উৎপাদনশীলতা, উদ্ভাবন ও স্টাইল-এই তিনটি বিষয়কে সবসময় শাওমি গুরুত্ব দিয়ে থাকে। সে কারণেই বাংলাদেশের বাজারে আমাদের ফ্যানদের জন্য দুটি শক্তিশালী স্মার্টফোন আনতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি হতে পারে প্রফেশনাল চয়েজ, যাতে রয়েছে টার্বো চার্জিং সক্ষমতা এবং রেডমি নোট ১১এস ফোনটি তরুণদের জন্য একটি স্টাইলিশ সংযোজন।’

শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি
শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি ফোনটি রয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা ৪৫০০ এমএএইচের ব্যাটারি মাত্র ১৫ মিনিটে সম্পূর্ণ চার্জ করতে পারবে। স্মার্টফোনটিতে রয়েছে বড় মাপের ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডটড্রপ ডিসপ্লে, যা সাপোর্ট করে ১২০০ নিট ব্রাইটনেস। শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি ফোনের স্ক্রিনের সুরক্ষা দিতে রয়েছে গরিলা গ্লাস ৫।

হাইপারচার্জ ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রো-গ্রেড ক্যামেরা সেটআপ, যা স্বল্প আলোতেও অসাধারণ সব ছবি উপহার দেবে। এ ছাড়া সব অসাধারণ মুহূর্ত ধরে রাখতে সামনে দেয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটির ৯২০ প্রসেসর। ফাইভজি এক্সপেরিযেন্স দিতে এতে দেয়া হয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তি, যাতে সাপোর্ট করে ৮টি ব্যান্ড। শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজির ডুয়েল সেমেট্রিক্যাল স্পিকারের সঙ্গে ডলবি অ্যাটমসে দেবে অসাধারণ অডিও অভিজ্ঞতা, যা আপনাকে পুরোপুরি বিনোদনে ডুবিয়ে রাখবে। ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্জ টাচ স্যামপ্লিং রেট দেবে অসাধারণ ডিসপ্লে ও দেখার অভিজ্ঞতা।

রেডমি নোট ১১এস
রেডমি নোট ১১এস রয়েছে দুর্দান্ত ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ফলে ব্যবহারকারীরা পাবেন অসাধারণ স্ক্রলিং। রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর, ফলে রেডমি নোট ১১এস দেবে স্মুথ পারফরম্যান্স। ডিভাইসটিতে দেয়া হয়েছে শক্তিশালী ৫০০০ এমএএইচের ব্যাটারি, সঙ্গে ৩৩ ওয়াটের প্রো চার্জিং। যা ডিভাইসটিকে অল্প সময়ে চার্জ করার পাশাপাশি দেবে দীর্ঘ সময় চার্জ ধরে রাখার সুবিধা। স্টাইলিস নোট ১১এস ফোনে রয়েছে দুর্দান্ত ইভল ডিজাইন। যা স্মুথ ও হাতে ধরে রাখেত কমফোর্ট দেয় অনেকখানি।

রেডমি নোট ১১এস ডিভাইসটিতে পাওয়া যাবে ফ্ল্যাগশিপ লেভেলের ফটোগ্রাফি, সঙ্গে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, যা দিয়ে নেয়া যাবে অবিশ্বাস্য সব শট ও ছবি। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এতে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যা দেবে ১১৮ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল, রয়েছে ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর যা দেবে ন্যাচারাল লুক প্রোর্ট্রেইট এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যা দেবে ডিটেইলসহ ক্লোজ ছবি নিতে দেবে। আর সামনে দেয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্লিয়ার অ্যান্ড ক্রিপস সেলফি ক্যামেরা।

কবে পাওয়া যাবে, দাম কত
শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি ফোনটি পাওয়া যাবে তিনটি কালার- স্টেলথ ব্ল্যাক, ক্যামো গ্রিন এবং প্যাসিফিক পার্ল । অন্য দিকে রেডমি নোট ১১এস পাওয়া যাবে তিনটি অসাধারণ স্পেস ব্ল্যাক, পোলার হোয়াইট এবং হরাইজন ব্লু কালারে। দেশে শাওমির অথরাইজড শাওমি স্টোর এবং পার্টনার স্টোরে ৭ এপ্রিল থেকে ফোনগুলো পাওয়া যাবে।


শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্ট ৩৯,৯৯৯ টাকা, ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্ট ৪২,৯৯৯ টাকা । আর রেডমি নোট ১১এস ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্টের ২৭,৯৯৯ টাকা এবং ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status