|
বাগমারায় প্রশাসনকে ম্যানেজ করে চলছে অবৈধ ইটভাটা, পুড়ছে কাঠ
নতুন সময় প্রতিবেদক
|
|
বাগমারার কামারখালী 'জলি ব্রিকস' অনুমোদনহীন ইটভাটায় পুড়ছে কাঠ ![]() বাগমারার কামারখালী 'মেসার্স এমএসএম ব্রিকস' অনুমোদনহীন হাওয়ার ইটভাটায় পুড়ছে কাঠ সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের কামারখালী গ্রামে হাওয়া মেসার্স এমএসএম ব্রিকসের মালিক মো: হাবিবুর রহমান (হাবিব) এবং জলি ব্রিকসের মালিক মো: আবুল কালাম আজাদ (ভাটা আজাদ) প্রতিদিন শতশত মন কাঠ ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। ভাটা শ্রমিকদের সঙ্গে আলাপকালে গেছে, বিভিন্ন এলাকা থেকে নসিমন, ট্রাক্টর, এবং গাড়িতে কাঠ সংগ্রহ করা হয়। আর সেই কাঠ দিয়েই বছরের পর বছর ধরে চলছে এই ইটভাটা। এ ব্যাপারে জলি ব্রিকস এর মালিক ভাটারা আজাদের সাথে কথা বললে তিনি জানান, কয়লার দাম বেশি হওয়াতে কাঠ পড়াতে বাধ্য হচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন সব জায়গা ম্যানেজ করেই কাঠ দিয়ে ভাটা চালু রাখছি। মেসার্স এমএসএম ব্রিকসের মালিক মো: হাবিবুর রহমান (হাবিব) কে গত সোমবাব একাধিকবার ফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাগমারায় অনেক ভাটা নিয়ে অভিযোগ পাওয়া যাচ্ছে। অচিরেই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
