ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
লংকান বোর্ডের দিকে সহায়তার হাত বাড়াতে প্রস্তুত বিসিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 1:40 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 6 April, 2022, 1:41 PM

লংকান বোর্ডের দিকে সহায়তার হাত বাড়াতে প্রস্তুত বিসিবি

লংকান বোর্ডের দিকে সহায়তার হাত বাড়াতে প্রস্তুত বিসিবি

বর্তমানে চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। আর্থিক সংকটে দেশটিতে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে লংকানদের একরকম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

শ্রীলঙ্কার এই অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ছে সব ক্ষেত্রেই। এমনকি ক্রিকেট বোর্ডের ওপরও পড়তে পারে বাজে প্রভাব। এমন পরিস্থিতিতে লঙ্কান বোর্ডকে সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন, শ্রীলঙ্কার এখন যে ধরনের সহায়তা প্রয়োজন তা সরবরাহ করা বিসিবির মত একটি ক্রিকেট বোর্ডের সম্ভব নয়। তবে লঙ্কান বোর্ডের কোনো সহায়তার প্রয়োজন হলে হাত বাড়িয়ে দেবে বিসিবি।

অতীতে জিম্বাবুয়ে বোর্ডকে সহায়তা করে মহানুভবতা দেখিয়েছিল বিসিবি। দুর্জয় মনে করেন, এখনও সহায়তার সুযোগ আছে। তিনি বলেন, ‘আগে যেহেতু করেছি, ভবিষ্যতেও করতে পারি। কিন্তু এখন ওদের যে অবস্থা, আসলে বোর্ডের পক্ষে দেশের পাশে দাঁড়ানো সম্ভব হবে না।’

দুর্জয় আরো বলেন, ‘ওরা এখন সরকারের কাছ থেকে সহায়তা চাচ্ছে। সেটা আরও অনেক বড় ব্যাপার। তবে হয়ত ক্রিকেটের ব্যাপারে আমরা করতে পারি। বাকিটা ক্রিকেট অপারেশন্স বিভাগ বললে ভালো।’

আগামী মাসে শ্রীলঙ্কা জাতীয় দল আসবে বাংলাদেশ সফরে। লঙ্কান জাতীয় দলের ওপর দেশের আর্থিক সংকট পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবে সংশয় প্রকাশ করে দুর্জয় বলেন, ‘প্রভাব পড়া খুবই স্বাভাবিক।’

তিনি যোগ করেন, ‘একটা দেশে যদি চলাচল না করা যায়, খাবারের সংকট থাকে, বিদ্যুৎ নেই এটাও একটা বড় ইস্যু। কী হবে এটা এখনও বলা যাচ্ছে না। জাতীয় দলের কথা বলতে পারব না। তারপরও একটা প্রভাব পড়ার শঙ্কা তো আছেই।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status