ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
ডায়াবেটিস রোগীরা কেন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 1:38 PM

ডায়াবেটিস রোগীরা কেন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন?

ডায়াবেটিস রোগীরা কেন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন?

বর্তমানে প্রত্যেক ঘরেই ডায়াবেটিস রোগীর দেখা মেলে। এই রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যার মূল কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন। খাদ্যাভ্যাসে বিশেষ নজন নান থাকার কারণে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। কেউ কেউ আবার বংশগত কারণ এই রোগে আক্রান্ত হচ্ছেন।

ডায়াবেটিস রোগীদের যে কেবল এই একটি সমস্যাই পোহাতে হয় তা কিন্তু নয়। ডায়াবেটিস হলে সেসব রোগীরা আরো অনেক সমস্যায় ভোগেন। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রায়শই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়। শুধু তাই নয়, তলপেটে যন্ত্রণা, অ্যাসিডিটি, পেট ফোলা, পেট ফাঁপা, কখনো কখনো আবার রক্তপাতের সমস্যাতেও ভুগতে হতে পারে ডায়াবেটিস রোগীকে।

এমনটা কেন হয়?

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগলে স্নায়ুতন্ত্রের উপর ব্যপক প্রভাব পড়ে। টাইপ ২ ডায়াবেটিস আছে এমন রোগীরা ডায়াবেটিস নিউরোপ্যাথি রোগে আক্রান্ত হন। এক্ষেত্রে শরীরের বিভিন্ন কাজে সহায়তা করে যে স্নায়ুগুলো, তার কার্যকারিতা হ্রাস পায়। হজমে সাহায্যে করে যে স্নায়ুগুলও, তাও ক্ষতিগ্রস্থ হয়। ফলে রোগীরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। দীর্ঘদিন ধরে এই রোগে ভুগলে স্নায়ুগুলো শুকিয়ে যায়। সেক্ষেত্রে সমস্যা আরো বাড়ে।

তাছাড়াও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের পরামর্শে ডায়াবেটিস রোগীরা একাধিক ওষুধ খান। অনেক ক্ষেত্রে রোগীকে ইনসুলিনও নিতে হতে পারে। সে সব ওষুধ থেকেও কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।

কী করলে মুক্তি পাবেন?

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে দিনে তিন-চার লিটার পানি পান করা উচিত। রোজের খাদ্যতালিকায় রাখুন ফাইবার যুক্ত শাকসবজি। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা নিয়ম করে দু’বেলা ঢ্যাঁড়শ খেলে এই সমস্যা থেকে রেহাই পাবেন। মধ্যাহ্নভোজনে বিভিন্ন রকম শাক রাখতে ভুলবেন না। এছাড়া নিয়মিত খই, ওটসও খেতে পারেন। যোগ ব্যায়াম করুন। যোগাসন ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status