ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
১০০ বছর বয়সে কম্পিউটার ক্লাস শুরু করলেন এই নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 1:36 PM

১০০ বছর বয়সে কম্পিউটার ক্লাস শুরু করলেন এই নারী

১০০ বছর বয়সে কম্পিউটার ক্লাস শুরু করলেন এই নারী

যুক্তরাজ্যে ১০০ বছর বয়সী এক নারী সম্প্রতি আইটি ক্লাসে যাওয়া শুরু করেছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায় প্রযুক্তির যেসব বিষয় তিনি মিস করেছেন সেসব পুষিয়ে নিতেই তিনি এ ক্লাস শুরু করেছেন।

মার্গারেট গ্রিফিথস নামের এই নারী বলছেন, মন চাঙা রাখতে তিনি সাপ্তাহিক এই ক্লাস শুরু করেছেন। আরো যারা এই ক্লাস করছেন, তারা সবাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এই ক্লাস করছেন।  

১৯২১ সালে জন্ম নেওয়া গ্রিফিথস ৪০ বছর শিক্ষকতা করেছেন। আর এখন তিনি প্রতিদিন নতুন কিছু শেখার প্রত্যয় ব্যক্ত করছেন। তিনি বলেন, আমি আমার জীবনটাই কাটিয়ে দিয়েছে শিক্ষা নিয়ে, এখনও পর্যন্ত আমি শিখছি। আমি কখনো থামিনি। তবে কর্মক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হওয়ার আগেই তিনি অবসরে যান। যার জন্য তিনি এর ব্যবহার করতে পারেননি।

আরো পড়ুন: মাদকে আসক্ত ছেলে, মুখে মরিচের গুঁড়া ডলে দিলেন মা

গ্রিফিথস ছোট থেকে শিক্ষক হওয়রা স্বপ্ন দেখতেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থমকে যায় সবকিছু। তিনি বলেন, সব কিছু এলোমেলো হয়ে গেল, যুদ্ধ শুরু হলো, আমার যে কলেজে যাওয়ার কথা ছিল, সেখানেও বোমা মারা হলো।

শিক্ষকতা জীবন থেকে পাঁচ বছরের বিরতি নিয়ে তিনি একবার বিশ্বভ্রমণেও বের হন।  

তিনি বলেন, ভবিষ্যতে কী আছে আমি জানি না। তবে আমি যা কিছু পারি করার চেষ্টা করে যাব। আমি এখনো শিখছি, এই বয়সেও , শিখতে আমার কোনো সমস্যা নেই।

তিনি আরো বলেন, আমার বয়স ১০০, আমার সাথে যারা ক্লাস করেন, তারা সবাই আমার ছোট। তবে আমি ক্লাসটা খুবই উপভোগ করি।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status