ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
নিয়ম তো সবার জন্য এক মামা, ঋতুপর্ণাকে খোঁচা শ্রীলেখার?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 8:04 PM

নিয়ম তো সবার জন্য এক মামা, ঋতুপর্ণাকে খোঁচা শ্রীলেখার?

নিয়ম তো সবার জন্য এক মামা, ঋতুপর্ণাকে খোঁচা শ্রীলেখার?

দেরি করে পৌঁছানোয় বিমানে উঠতে দেওয়া হয়নি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার ফলে সময় মতো শ্যুটিংয়ে পৌঁছতে পারেননি তিনি। ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ঋতুপর্ণা। এই পোস্টটির কয়েক ঘণ্টা পরে টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছেন। যেখানে লেখা, ‘ট্রেন হোক বা প্লেন, নিয়ম তো সবার জন্য এক মামা’। সেই পোস্টের নিচে তিনি ঋতুপর্ণার পোস্টকে ‘রচনা’ বলেও রসিকতা করেছেন।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে শ্রীলেখা বললেন, ‘‘আমার জন্যও একবার বিমান দাঁড়ায়নি। কারণ আমি সময় মতো পৌঁছতে পারিনি বোর্ডিং গেটে। নির্ধারিত সময় বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমি উপরে ছিলাম। নিচে ছিল বোর্ডিং গেট। আমার নাম ধরে ডেকেওছে। কিন্তু শুনতে পাইনি। তাই সময় মতো গেটে উপস্থিত হতে পারিনি। বিমান উড়ে গিয়েছে আমাকে ছাড়াই। কিন্তু আমি ‘শ্রীলেখা মিত্র’ বলে কোনও পোস্ট দেওয়ার কথা মাথায় আসেনি তখন। আসবেও না। তুমি যে-ই হও না কেন, কারও জন্য নিয়ম বদলাবে না।’’

ঋতুপর্ণার নাম না নিয়েই শ্রীলেখা জানালেন, সকলেরই গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকে। তাই সময় মতো পৌঁছাতে হয়। না হলে বিমান দাঁড়াবে না। কারও জন্য অপেক্ষা করবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status