ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
দেশসেরা থিম পার্ক অ্যাওয়ার্ড পেলো ‘টগি ফান ওয়ার্ল্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 7:57 PM

দেশসেরা থিম পার্ক অ্যাওয়ার্ড পেলো ‘টগি ফান ওয়ার্ল্ড

দেশসেরা থিম পার্ক অ্যাওয়ার্ড পেলো ‘টগি ফান ওয়ার্ল্ড

দেশের সেরা থিম পার্কের অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা গ্রুপের ‘টগি ফান ওয়ার্ল্ড’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বসুন্ধরা গ্রুপের টগি ফান ওয়ার্ল্ডের ইনচার্জ মাসুদুর রহমান মান্নার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।


মঙ্গলবার (২৯ মার্চ) আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, মিডিয়া, করপোরেট কোম্পানি ও অর্গানাইজেশন, হোটেল ও পর্যটন বিষয়ক সংস্থাদের নিয়ে ‘ষষ্ঠ ন্যাশনাল এডুকেশন ক্যারিয়ার অ্যান্ড কালচারাল কার্নিভাল বাংলাদেশ ২০২২’ শীর্ষক এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। 


অনুষ্ঠানটির আয়োজন করে ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (এফওএইচটিইএম)।


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বলেন, অর্থনীতির উন্নয়নে ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক সম্ভাবনা রয়েছে এই সেক্টরে। এটি নিয়ে আমরা কাজ করছি। আমরা সবাইকে উপলব্ধি দিতে পেরেছি ট্যুরিজমে অনেক সম্ভাবনা রয়েছে। ট্যুরিজমকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।


বসুন্ধরা গ্রুপের টগি ফান ওয়ার্ল্ডের ইনচার্জ মাসুদুর রহমান মান্না বলেন, টগি ফান ওয়ার্ল্ড ভার্টিক্যালি সাউথ এশিয়ার লার্জেস্ট অ্যামিউজমেন্ট পার্ক। ছোটদের পাশাপাশি বড়দের অর্থাৎ পুরো পরিবারের কথা মাথায় রেখে ১১টি ফ্লোরে ১ লাখ ২০ হাজার স্কয়ার ফিটের স্পেস নিয়ে আমরা টগি ফান ওয়ার্ল্ড পরিচালনা করছি। আমেরিকা, ইউরোপ, চীনসহ বিভিন্ন দেশ থেকে চমকপ্রদ রাইড এনে ইন্সটল করা হয়েছে এখানে। যেন আমরা কাস্টমারদের আনন্দ দিতে পারি। টগি ব্র্যান্ডের আন্ডারে মানুষকে বিনোদন দেওয়ার এটা অন্যতম প্রচেষ্টা। এ ছাড়াও বসুন্ধরা গ্রুপ ঢাকা এবং কক্সবাজারের বিনোদনের জন্য আলাদা জোন তৈরি করতে কাজ করছে, যেখানে তরুণদের কর্মসংস্থানও হবে। 


বাংলাদেশ পর্যটন করপোরেশনের ডেপুটি ম্যানেজার জাহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সভাপতি এম এ নাহিয়ান ও রেডিসন ব্লুর ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাইফুদ্দিন নেওয়াজসহ অন্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status