ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
কাতারে নিশ্চিত মেসি-রোনাল্ডো-নেইমার, বিশ্বকাপে গেল আর কোন কোন দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 2:39 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 March, 2022, 2:40 PM

কাতারে নিশ্চিত মেসি-রোনাল্ডো-নেইমার, বিশ্বকাপে গেল আর কোন কোন দেশ

কাতারে নিশ্চিত মেসি-রোনাল্ডো-নেইমার, বিশ্বকাপে গেল আর কোন কোন দেশ

উত্তর মেসিডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র জোগাড় করে ফেলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। তার আগেই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করে ফেলেছে মেসির আর্জেন্টিনা এবং নিইমারের ব্রাজিল।

এখনো পর্যন্ত ৩২টি দেশের মধ্যে ২৭টি দেশ চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১ এপ্রিল বিশ্বকাপের ড্র হওয়ার আগে আরো দু’টি জায়গা নিশ্চিত হয়ে যাবে। বাকি তিনটি জায়গা ঠিক হবে জুনের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। দু’টি আন্তঃমহাদেশীয় প্লে-অফ এবং স্কটল্যান্ড বা ইউক্রেন বা ওয়েলসের স্থগিত হয়ে যাওয়া ম্যাচ থেকে বাকি জায়গাগুলো পূরণ হয়ে যাবে।

বিশ্বকাপে খেলতে চলা ৩২টি দেশের মধ্যে ইউরোপ থেকে ১৩টি, আফ্রিকার ৫টি, দক্ষিণ আমেরিকার ৪টি, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ৩টি, অস্ট্রেলিয়াসহ এশিয়া থেকে ৪টি দেশ চূড়ান্ত থাকে। বাকি তিনটি জায়গায় জন্য প্লে-অফ খেলা হয়।

এখন পর্যন্ত ইউরোপ থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল ও স্কটল্যান্ড/ইউক্রেন/ওয়েলস।

আফ্রিকা থেকে বিশ্বকাপে যাচ্ছে সেনেগাল, ক্যামেরুন, ঘানা, মরক্কো ও তিউনিশিয়া। দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে ও পেরু/কলম্বিয়া/চিলি।

এশিয়া (অস্ট্রেলিয়াসহ) বিশ্বকাপে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, সৌদি আরব ও অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহী। উত্তর আমেরিকা থেকে কানাডা যোগ্যতা অর্জন করেছে। এছাড়া আমেরিকা, কোস্টারিকা ও মেক্সিকো আন্তঃমহাদেশীয় ফাইনাল খেলবে। ওশিয়ানিয়া থেকে নিউজিল্যান্ড বনাম সলোমন আইল্যান্ড ম্যাচের বিজয়ী আন্তঃমহাদেশীয় ফাইনাল খেলবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status